Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 05 Aug 2026 09:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: কলকাতার টেলিভিশন রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ তে অংশ নিয়ে এখন দুই বাংলারই জনপ্রিয় মুখ নোবেল। এই প্রতিযোগিতায় একের পর এক গান গেয়ে সবার মন জয় করে নিয়েছেন তিনি। এবার নিজের মৌলিক গান দিয়ে দর্শক শ্রোতাদের মন কাড়তে আসছেন এই শিল্পী। কলকাতার একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন এই তরুণ শিল্পী ।

কিছুদিন আগে গানটির রেকোর্ডিং শেষ হয়েছে। ‘তোমার মনের ভেতর’ শিরোনামের গানটির কথা লিখেছেন ও সুর করেছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়।এই গানটি কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি পরিচালিত ‘ভিঞ্চি দ্য’ চলচ্চিত্রে জন্য প্রস্থুত করা হয়েছে ।

নোবেল ফেসবুকে নিজেই জানিয়েছেন সেই খবর।
নোবেল বলেন, ‘ অতঃপর শেষ হলো গানটির রেকর্ডিং। আমার জীবনের প্রথম প্লে-ব্যাক, গানের শিরোনাম ‘তোমার মনের ভেতর’। গানটির কথা ও সুর করেছেন অনুপম রায়। টালিউডের সবচেয়ে বড় প্রোডাকশন শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে, সৃজিত মুখার্জির পরিচালনায় এ বছরের সবচেয়ে থ্রিলিং ‘ভিঞ্চি দ্য’ সিনেমার একটি অন্যতম গান হতে যাচ্ছে এটি।’

নোবেল গানটি নিয়ে স্ট্যাটাস দেওয়ার পরে নোবেলের স্ট্যাটাসটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন অনুপম রায়। নোবেলের স্ট্যাটাসটি শেয়ার দিয়ে তিনি মজা করে লিখেছেন ‘না, খবরটা চেপে রাখা গেল না’। নোবেল জানান, আগামী ৩১ মার্চ রিলিজ হচ্ছে গানটি

(এসআর/ ১১ মার্চ ২০১৯ )