Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 00:22
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সম্প্রতি পুঁজিবাজারের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন সম্পন্ন করা বস্ত্র খাতের নিউ লাইন ক্লোথিংসের আইপিওতে ৮৩২ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকার আবেদন জমা পড়েছে; যা কোম্পানিটির চাহিদার ২৭.৭৫ গুণ বেশি।

কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) শরিফ আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জমাকৃত আবেদনের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন পড়েছে ১১ লাখ ৩৮ হাজার ৯৯৬টি। টাকার অংকে যার পরিমাণ ৫৬৯ কোটি ৫২ লাখ ৩৫ হাজার। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আবেদন পড়েছে ৮৯৯টি । টাকার অংকে যার পরিমাণ ২৬২ কোটি ৬৯ লাখ ৯০ হাজার টাকা। সবমিলিয়ে কোম্পানিটির আইপিওতে মোট আবেদন পড়েছে ৮৩২ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা বা প্রায় ২৭.৭৫ গুণ।

এদিকে কোম্পানিটির আইপিও লটারির অনুষ্ঠানের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৪ মার্চ সকাল ১০ টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট, রমনা, ঢাকায় এ কোম্পানির আইপিও লটারি অনুষ্ঠানের দিন তারিখ নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, নিউ লাইনের আইপিওতে আবেদন গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত করা হয়। কোম্পানিটি পুঁজিবাজারে ৩ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০ কোটি টাকা উত্তোলন করা হবে। এরমধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ ৫০ শতাংশ বা ১৫ কোটি টাকা। এই ১৫ কোটি টাকার বিপরীতে ৮৯৯টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান থেকে ২৬২ কোটি ৬৯ লাখ ৯০ হাজার টাকার আবেদন করা হয়েছে। এক্ষেত্রে চাহিদার ১৭.৫১ গুণ বা ১৭৫১ শতাংশ আবেদন জমা পড়েছে।

এরআগে গত ২৭ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৬৭তম সভায় কোম্পানিটিকে এ অর্থ উত্তোলনের অনুমোদন দেয়া হয়। এজন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয়, কারখানা ভবন সম্প্রসারণ, মেয়াদী ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

নিউ লাইনের ২০১৬-১৭ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৫ টাকা। আর ২০১৭ সালের ৩০ জুন পুন:মূল্যায়নসহ নীট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১.৬৩ টাকায় এবং পুন:মূল্যায়ন ছাড়া এনএভিপিএস দাঁড়িয়েছে ২০.৫২ টাকায়।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সন্ধানী লাইফ ফাইন্যান্স এবং সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস।

(এমআইআর/এসএএম/ ১৪ মার্চ ২০১৯)