Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 04 Aug 2026 17:42
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: অবশেষে অভিমান ভেঙেছে শাকিব-অপুর। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে অপুর ও তাদের সন্তান আব্রাহামের সঙ্গে এক ঘন্টা একান্ত সময় কাটান শাকিব। এরপরই শাকিব যান গুলশানে রংবাজ ছবির মহরতে।

এর আগে বৃহস্পতিবার অসুস্থ হয়ে ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন শাকিব খান। একদিন চিকিৎসা নিয়ে শাকিব ফিরেছেন স্ত্রী ও সন্তানের কাছে। অংশ নিয়েছেন আলোচিত রংবাজ ছবির মহরতে। সেই অনুষ্ঠানে শাকিব-বুবলি উপস্থিত ছিলেন।

এদিকে শাকিবের সঙ্গে দেখা হওয়ার উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাসও লিখেন অপু।

উল্লেখ্য, কেউ কেউ মনে করেন সিনেমাকে ঘিরেই শাকিব-অপু-বুবলির ত্রিভুজ সম্পর্কের টানাপোড়েন শুরু। সর্বশেষ বুবলিকে রংবাজের নায়িকা করা নিয়েই মুখ খোলেন অপু। সব মিলিয়ে এই তিনতারকা গত কয়েক দিন ধরে দেশে দারুণ আলোচনা তৈরি করেছেন।

(এসএএম/ ১৫ এপ্রিল ২০১৭)