Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 23:28
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক,বিনিয়োগবার্তা:  বলাকইড় আজাহার উদ্দিন রাবেয়া ছরোয়ার উচ্চ বিদ্যালয়ে ৩ লক্ষ টাকা অনুদান দিয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস.এম.শিবলী নোমান এর নিকট ৩ লক্ষ টাকার একটি চেক প্রদান করেছেন  ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  ব্যাংকের পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা, আলহাজ্জ মোঃ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক এস. এম. জাফর, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি মো. মাহমুদুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মাসুদুল বারীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

(এস আর/ ১৪ মার্চ ২০১৯)