Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 14:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তাডেস্ক,ঢাকা: আদালতে সরকারি আইনজীবীদের সঙ্গে নিজেই লড়ার পরিকল্পনা করেছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হত্যাযজ্ঞ চালানো অস্ট্রেলীয় বংশোদ্ভূত শেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন ট্যারেন্ট। সোমবার আদালতে নিযুক্ত তার আইনজীবী ব্রেন্টনের এই পরিকল্পনার তথ্য জানিয়েছেন।

গত শুক্রবার ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউড মসজিদে বন্দুক হামলা চালিয়ে অন্তত ৫০ জনকে হত্যা করে ব্রেন্টন। আদালতে তার বিরুদ্ধে শুধুমাত্র খুনের অভিযোগ আনা হয়েছে। তবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন বলেছেন, হামলাকারী অস্ট্রেলীয় সন্ত্রাসীর বিরুদ্ধে আরো অভিযোগ আনা হবে।

ব্রেন্টনের সাবেক আইনজীবী বলেছেন, নিউজিল্যান্ডের দুটি মসজিদে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে অস্ট্রেলীয় হামলাকারীর বিরুদ্ধে। এই অভিযোগ যৌক্তিক এবং হামলাকারী অভিযোগের ব্যাপারে অবগত আছেন।

(এস আর/ ১৮মার্চ ২০১৯)