Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 00:28
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: গত ১৫ মার্চ থেকে টানা ৪দিন ১৮ মার্চ পর্যন্ত বেসরকারি বানিজ্যিক ব্যাংক ডাচ-বাংলা ব্যাংকের শাখা, এটিএম বুথসহ পিওএস এবং এজেন্ট ব্যাংকিংয়ের সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।

উন্নত ও দ্রুত সেবা প্রদানের জন্য ডাচ-বাংলা ব্যাংক কর্তৃপক্ষ সিস্টেম আপগ্রেডেশন কার্যক্রম হাতে নেয়। ই‌তিম‌ধ্যে ব্যাংকটি তার হাতে নেয়া সব কাজ শেষ করেছে। আর গ্রাহকরা চাইলে এখন থেকেই ব্যাংকের শাখা, এটিএম, পিওএস এবং এজেন্ট ব্যাংকিংয়ের সকল কার্যক্রম চালু করতে পারবে বলে ব্যাংকের পক্ষ থেকে সকল গ্রাহকদের মোবাইলের এসএমএসের মাধ্যমে জানানো হয়েছে।

আপগ্রেডশনের সম্পন্ন হওয়ার পর গ্রাহকরা আগের থেকে এখন আরো বেশি সুবিধা পাবেন বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

(এমআইআর/ ১৮ মার্চ ২০১৯)