
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ১৯৯৩ সাল, আদি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজ। প্রথম বর্ষের একাদশ শ্রেণীতে ভর্তি হল মুহাম্মদ জাভেদ হাকিম। সমমনা কিছু ছাত্র-ছাত্রী নিয়ে গড়ে তুললেন আজকের পরিপক্ক ওপেন ফ্রেন্ডস গ্রুপ। ছোট্র বেলা হতেই তিনি সাংগঠনিক। এর আগেও বাদামতলী মহল্লায় তার গড়া দি ওল্ড টাউন হিট্যাচী গ্রুপটিও ছিল বেশ সক্রিয়। সেই অভিজ্ঞতাই তিনি কলেজ জীবনে গড়া ওপেন ফ্রেন্ডস গ্রুপে ভাল ভাবে কাজে লাগান। ছাত্রদের মাঝে অল্প সময়ের মধ্যেই বেশ আলোচিত হয় বিষয়টি।
গ্রহণযোগ্যতা পায় দলমত নির্বিশেষে। এর পরেও মুহাম্মদ জাভেদ হাকিম ব্যক্তি স্বার্থের ঊর্দ্বে থেকে সংগঠনকে এগিয়ে নিয়ে যান। কলেজ জীবন শেষেও সবার সঙ্গে যোগাযোগব্যবস্থা রাখেন অটুট। সংগঠনকে গতিশীল রাখার জন্য দুই বছর আগে তিনি নতুন করে কমিটি করে দেন। অতঃপর কমিটির বন্ধুরা তাকে প্রধান উপদেষ্টা পদে রেখে দেন। তিনি ব্যস্ততার কারণে দায়িত্ব এড়াতে চেয়েছিলেন কিন্তু তা এখনো এড়াতে পারেন নাই। মুহাম্মদ জাভেদ হাকিমের আরো একটি ভ্রমণ সংগঠন দে-ছুট ভ্রমণ সংঘ রয়েছে। যা সারা দেশব্যাপী আলোচিত। ওপেন ফ্রেন্ডস গ্রুপটি বন্ধুদের ভালোবাসায়, কেটে যায় দীর্ঘ ২৬টি বছর। প্রতি বছরের মত এবারো গ্রুপের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী গত ১৬ তারিখে উদযাপন করা হল কক্সবাজার জেলার টেকনাফ এর ইফতি সী-প্যালেস এর বাংলোতে ।
আব্দুল হালিম মোল্লার সভাপতিত্বে উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন গ্রুপের সাধারণ সম্পাদক মুহাম্মদ সবুর মিয়া। মুহাম্মদ শফিকুল নাদিমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বৈমানিক মুহাম্মদ জামিল, ঠিকাদার আনিস, রাজনীতিবিদ আব্দুল মান্নান, কোচ রতন ও ব্যবসায়ী রাজু আহমেদসহ প্রমুখ। গ্রুপের আরো অনেক বন্ধুদের উপস্থিতি ছিল অনুষ্ঠানটিকে করে তুলে প্রাণবন্ত।
সহযোগিতায় ছিল গ্রুপের উপদেষ্টা মুহাম্মদ জিন্নাহ,জননেতা মুহাম্মদ জহির,উপদেষ্টা রনি মৃধা ও প্রচার সম্পাদক মুহাম্মদ জাহিদ ।
ওপেন ফ্রেন্ডস গ্রুপ এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ জাভেদ হাকিম তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, সৃষ্টি করার চাইতে টিকিয়ে রাখাটাই বেশী গৌরবের।
নিজ স্বার্থের চাইতে গ্রুপের স্বার্থর প্রতি গুরুত্ব দেয়ার কারণেই আজ আমরা এতটা বছর ধরে একসাথে চলতে পারছি। তিনি গ্রুপের কাছের ও দূরের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সঙ্গে জামিলকে দায়িত্ব দেন, গ্রুপের বন্ধুদের মাঝে যেন আরো বেশী আন্তরিকতার পথ সুগম হয়। তিনি ধন্যবাদ জানান ইফতি সী-প্যালেস এর কর্ণধার জননেতা হামিদুর রহমান হামিদকে। এরপর সবাইকে নিয়ে জাভেদ হাকিম কুদুমগুহা ভ্রমণে যান।
(জেএইচ/এসএএম/ ১৯ মার্চ ২০১৯)