Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 00:23
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পাবলিক ইস্যু রুলস ২০১৫ এর বুক বিল্ডিং পদ্ধতি সংশোধনের লক্ষ্যে ৫ সদস্যের একটি কমিটি  গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির ৬৮০তম নিয়মিত কমিশন সভায় এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির নির্বাহি পরিচালক রুকসানা চৌধুরী আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। যে কমিটি পর্যালোচনা করে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রয়োজনীয় সংশোধনী আনতে জন্য সুপারিশ করবে।

(এসএএম/ ১৯ মার্চ ২০১৯)