Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 24 Jul 2026 10:58
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

সাতক্ষীরা প্রতিনিধি বিনিয়োগবার্তা: জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান বিয়ের পিড়িতে বসছেন । ২২ মার্চ শুক্রবার কনে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দেখতে আসছে কাটার মাস্টারকে।সে দিনেই বিয়ের দিনক্ষণ ঠিক হবে এই ক্রিকেটারের ।

বিয়ের কনে আর কেউ নন, কাটার মাস্টার মোস্তাফিজের মেজো মামার মেয়ে। তার মায়ের ইচ্ছা মামাতো বোনের সঙ্গেই বিয়ে হোক মোস্তাফিজের। মায়ের ইচ্ছা আর পরিবারের চাওয়াতেই তাকে বিয়ে করছেন বাঁহাতি এই পেসার।

মোস্তাফিজের সেঝো ভাই মোকলেসুর রহমান বিনিয়োগ বার্তা কে বলেন, ‘আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে মেয়ে পরিবারের পক্ষ থেকে আমাদের বাড়িতে আসবে মোস্তাফিজকে দেখতে। সেখানে আলোচনা করে বিয়ের দিনক্ষণ ঠিক হবে। পারিবারিক আয়োজনে মায়ের সম্মতিতেই বিয়ে করছে মোস্তাফিজ। আর বিয়েটাও হচ্ছে নিজেদের মধ্যেই।
মোস্তাফিজও চায় মায়ের ইচ্ছা ও পরিবারের সকলের সম্মতিতে বিয়ে করতে। মেয়ের বাড়ি পাশের দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের রওনাগুল ইসলাম বাবুর মেয়ে। সম্পর্কে তিনি আমাদের মেজো মামা।’

মোকলেসুর রহমান পল্টু আরও জানান, বিয়ের দিনক্ষণ ঠিক না হলেও আসন্ন বিশ্বকাপের পর বিয়েটা সম্পন্ন হবে এমন আলোচনা হয়ে রয়েছে। মামার মেয়ে সুমাইয়া ইয়াসমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার সঙ্গেই বিয়ে হবে মোস্তাফিজের।

বিয়ের আয়োজন কোথায় হবে? জানতে চাইলে বলেন, বিয়েটা প্রথমে কালিগঞ্জের তেঁতুলিয়া গ্রামে নিজেদের বাড়িতেই হবে পারিবারিক আয়োজনে আত্মীয়-স্বজনদের নিয়ে। এরপর বিসিবি কর্মকর্তা, খেলোয়াড় ও শুভাকাঙ্খীদের নিয়ে ঢাকাতে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

(এস আর/ ২১ মার্চ ২০১৯)