Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 08:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর বেলাবতে কাভার্ডভ্যান চাপায় রাব্বি মিয়া (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও একজন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত রাব্বি মিয়া বেলাব উপজেলার হোসেন নগর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও হোসেন নগর গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, রাব্বি ও তার এক সহপাঠী খেলাধুলা করতে যাওয়ার উদ্দেশ্যে বাইসাইকেলে করে মহাসড়ক পার হওয়ার সময় ভৈরব থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই রাব্বির মৃত্যু হয়। আহতাবস্থায় তার সহপাঠীকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূইঁয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করেছে হাইওয়ে পুলিশ। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

(এসএইচআর/এসএএম/ ২১ মার্চ ২০১৯)