Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 22:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: প্রাইভেট প্লেসমেন্ট শেয়ার বেচাকেনায় অনিয়মকারীদের শক্ত হাতে দমন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।

তিনি বলেন, পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে যেকোনো অনিয়ম রোধ করতে বিএসইসি সব সময় নজর রাখছে।

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের একটি হোটেলে ‘গ্রোথ অ্যান্ড সাসটেইনেবিলিটি অব ক্যাপিটাল মার্কেট ফর ইনক্লোসিভ ডেভেলপমেন্ট’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিএসইসির কমিশনার প্রফেসর হেলাল উদ্দিন নিজামী, ড. স্বপন কুমার বালা, খন্দকার কামালুজ্জামান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ডা. আবুল হাশেম।

সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন আইডিএলসি ফাইন্যান্সের সিইও আরিফ খান এবং সভাপতিত্ব করেন ডিএসই ব্রোকাস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শাকিল রিজভী।

সেমিনারে বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেন, স্পন্সর ও প্লেসমেন্টধারীরা আইনের ফাঁক দিয়ে শেয়ার বিক্রি করে বেরিয়ে যাচ্ছে বলে বাজারে আলোচনা চলছে। আর তাই বিষয়টি নিয়ে কমিশন একটি কমিটি গঠন করেছে। এই কমিটির প্রতিবেদন পেলে বুঝা যাবে প্লেসমেন্টধারীরা কোথায় অনিয়ম করছে। একই সঙ্গে এই কমিটি প্লেসমেন্টের শেয়ার বেচাকেনার বিধিবিধান সংশোধনে কাজ করবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, প্লেসমেন্ট বিক্রিতে যদি কোনো অনিয়ম হয়, তাহলে এই অনিয়মকে বিএসইসি শক্ত হাতে দমন করবে। প্রয়োজনে এর পেছনে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত থাকবে তাদেরকে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর নিকট সোপর্দ করা হবে। পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে যেকোনো অনিয়ম রোধ করতে বিএসইসি সব সময় নজর রাখছে।

পুঁজিবাজারের সাম্প্রতিক নাজুক পরিস্থিতির জন্য স্পন্সরদের শেয়ার বিক্রির হিড়িককে অন্যতম কারণ দায়ী বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

ডিবিএ সভাপতি শাকিল রিজভী বলেন, শোনা যাচ্ছে স্পন্সর ও প্লেসমেন্টধারীরা আইনের ফাঁক দিয়ে শেয়ার বিক্রি করে বেরিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে কমিশন একটি কমিটি গঠন করেছে। এই কমিটির প্রতিবেদন পেলে বুঝা যাবে প্লেসমেন্টধারীরা কোথায় অনিয়ম করছে। একই সঙ্গে এই কমিটি প্লেসমেন্টের শেয়ার বেচাকেনার বিধিবিধান সংশোধনে কাজ করবে।

তিনি আরও বলেন, প্লেসমেন্ট বিক্রিতে যদি কোনো অনিয়ম হয়, তাহলে এই অনিয়মকে বিএসইসি শক্ত হাতে দমন করবে। প্রয়োজনের এর পেছনে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত থাকবে তাদেরকে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর নিকট সোপর্দ করা হবে। পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে যেকোনো অনিয়ম রোধ করতে বিএসইসি সব সময় নজর রাখছে।

অভিযোগ রয়েছে,অনেক উদ্যোক্তা অসৎ উদ্দেশ্যে কোনো ঘোষণা না দিয়েই গোপনে তাদের শেয়ার বিক্রি করে দিচ্ছেন। দীর্ঘদিন ধরে চলছে এই অসাধু তৎপরতা। কেন্দ্রীয়ভাবে স্পন্সরদের শেয়ার লক করা না থাকার সুযোগ নিচ্ছে তারা। কর ফাঁকি দেওয়ার অসৎ উদ্দেশ্যে অনেক প্লেসমেন্টধারীও তাদের শেয়ার বিক্রিতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে।

(এসএএম/ ২৩ মার্চ ২০১৯)