Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 07:27
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ জার্নালিজম এ্যালামনাই এসোসিয়েশনের (পিবজা) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ এপ্রিল। নির্বাচনের জন্য নমিনেশন ফরম বা আবেদন পত্র আগামী ২৭ মার্চ, ২০১৯ থেকে প্রদান করা হবে; যা চলবে আগামী  ১১ এপ্রিল, ২০১৯ পর্যন্ত।

পিবজার সাংগঠনিক ফেসবুক পেইজে দেওয়া এক বার্তায় পিবজার প্রধান নির্বাচন কমিশনার মো: লুৎফুল কবীর নবীন এ তথ্য জানিয়েছেন।

এতে জানানো হয়, রোববার  (২৪ মার্চ, ২০১৯)  নির্বাচন কমিশনের প্রতিনিধিরা পিআইবির ডিজি মীর মোঃ নজরুল ইসলাম এর সাথে সাক্ষাত করেছেন এবং পিবজা নির্বাচন সংক্রান্ত আলোচনা করেছেন। পিআইবির ডিজি নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনি কর্মকাণ্ড পরিচালনা করার জন্য পিবজার সকল সদস্য কে ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে যেসব বিষয়ে আলোচনা হয়েছে তার সারাংশ নিন্মে দেয়া হলঃ

* ভোটের স্থান ‘পিআইবি’।

* নির্বাচনের দিন পিবজা নির্বাচন কমিশনার দের সাথে পিআইবি থেকে একজন প্রতিনিধি দেয়া হবে।

* পিআইবি থেকে উত্তীর্ণ সকল ছাত্র/ছাত্রী র লিস্ট প্রদান করা হবে ভোটার লিস্ট করার জন্য। ৩০ মার্চ, ২০১৯ এর মধ্যে নির্বাচন কমিশন উত্তীর্ণ সবার নাম,সেশান, পাসের সন অনলইনে পাবলিশ করবে। (পিবজা র মেম্বার এবং ভোটার সংক্রান্ত বিস্তারিত আলাদা পোস্ট দেয়া হবে)

* ভোটের দিন ভোটার দের এনআইডি নিয়ে আসতে হবে।

* নির্বাচনের আবেদন পত্র আগামী ২৭ মার্চ, ২০১৯ থেকে ১১ এপ্রিল, ২০১৯ পর্যন্ত প্রদান করা হবে। (বিস্তারিত আলাদা পোস্ট এ দেয়া হবে)

* বৈধ আবেদন পত্রের লিস্ট ১৪ এপ্রিল, ২০১৯ তারিখে প্রকাশ করা হবে।

* আবেদন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ এপ্রিল, ২০১৯।

* চূড়ান্ত তালিকা ১৮ এপ্রিল, ২০১৯ প্রকাশ করা হবে।

* ১৮ এপ্রিল, ২০১৯ পর্যন্ত ভোটার লিস্ট এ অন্তরভুক্ত হওয়া যাবে।

* নির্বাচন ২৭ এপ্রিল, ২০১৯।

(এসএএম/ ২৫ মার্চ ২০১৯)