Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 22:32
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং সফটওয়্যার শপ লিমিটেড-এর মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায়, এমটিবি’র গ্রাহকবৃন্দ এমটিবি ইন্টারনেট ব্যাংকিং সেবা ব্যবহারের মাধ্যমে ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়াকরণ ফি জমাদানের সুবিধা গ্রহণ করতে পারবেন।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান এবং সফটওয়্যার শপ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক, সাইফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এছাড়াও এই অনুষ্ঠানে সফটওয়্যার শপ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, আশীষ চক্রবর্তী এবং এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক, তারেক রিয়াজ খান, গ্রুপ চীফ ইনফরমেশন অফিসার, মোঃ শাহ আলম পাটোয়ারী, হেড অব অলটারনেট ডেলিভারি চ্যানেল, মোঃ রবিউল আলম এবং ডেপুটি হেড, গ্রুপ কমিউনিকেশন্স, সামিয়া চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ১৬ মার্চ ২০১৯)