Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 02:53
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: তারেক রহমানকে দেশে ফিরিয়ে দিতে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারকে অনুরোধ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার রাজধানীর গুলশানে আইনমন্ত্রীর বাসায় ব্রিটেনের অ্যাম্বাসেডরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তারেক রহমানকে ফেরত দিতে যুক্তরাষ্ট সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার। ফেরত পেলে দ্রুত রায় কার্যকর করা হবে।

তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের আদালত থেকে দণ্ডিত। তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। তার স্থান কারাগারে।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার জানান, তারেক রহমান এর বিষয়ে ব্রিটিশ আইন বিবেচনা করে সরকারের সাথে আলোচনা করা হবে। মামলার গুরুত্ব বিবেচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

(এমআইআর/ ২৭ মার্চ ২০১৯)