Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 02:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: গ্লোবাল মানি উইক ক্যাম্পেইন উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শন করেন।

বুধবার (২৭ মার্চ ২০১৯) ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রভাষক শহিদুল ইসলাম এর নেতৃত্বে ৫০ সদস্যর এ প্রতিনিধি দলটি ডিএসই পরিদশূন করেন।

এসময় প্রতিনিধিদলকে ডিএসই’র ট্রেনিং একাডেমীর ইনচার্জ হোসনে আরা পারভিন ঢাকা স্টক এক্সচেঞ্জের অতীত এবং বর্তমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং পুঁজিবাজারের ভবিষ্যত সম্পর্কে আলোকপাত করেন। পরে প্রতিনিধিদল ডিএসই’র দুটি ব্রোকারেজ হাউজ পরিদর্শন করেন এবং ব্রোকারেজ হাউজের কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরবর্তীতে ডিএসই প্রাঙ্গণে ঘন্টা বাজিয়ে গ্লোবাল মানি উইক এর কার্যক্রম উদযাপন করেন।

(এসএএম/ ২৭ মার্চ ২০১৯)