Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 08:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে সব শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা অবশ্য বলেছে, তারা হল ছাড়বে না। তারা উপাচার্যের পদত্যাগও দাবি করেছে।

বুধবার রাত ২টা ৫৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হাসিনুর রহমান স্বাক্ষরিত ও ই-মেইলে প্রেরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।

ওই নো‌টি‌শে বলা হয়েছে, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উদ্ভূত অন‌ভি‌প্রেত ঘটনার প‌রি‌প্রে‌ক্ষি‌তে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারী‌দের নিরাপত্তার ও বিশ্ববিদ্যাল‌য়ের আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি সার্বিক প‌রি‌স্থি‌তি সমুন্নত রাখার স্বা‌র্থে উপাচা‌র্যের ক্ষমতা ব‌লে ২৮ মার্চ থে‌কে ব‌রিশাল বিশ্বাবদ্যাল‌য়ের সব ক্লাস, পরীক্ষাসহ যাবতীয় একা‌ডে‌মিক কার্যক্রম অনি‌র্দিষ্টকা‌লের জন্য বন্ধ ঘোষণা করা হ‌লো।

ত‌বে নো‌টিশ‌টি সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে ছ‌ড়ি‌য়ে পড়লে বৃহস্প‌তিবার জোরদার আন্দোল‌নের ঘোষণা দেওয়া হয় বিশ্ববিদ্যাল‌য়ের শিক্ষার্থী‌দের বিভিন্ন গ্রুপ থে‌কে। এই বিষ‌য়ে ব‌রিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, উপাচার্য সাধারণ শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলার প্রতিবাদে গতকাল বুধবার সকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ শুরু করে তারা। উপাচার্যকে ওই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানায় শিক্ষার্থীরা। ক্ষমা না চাওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনেরও ঘোষণা দিয়েছে তারা।

(এমআইআর/ ২৮ মার্চ ২০১৯)