
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকা সম্প্রতি ইউসিবি’র প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’র জেনারেল ম্যানেজার জেমস পি ম্যাকডোনাল্ড স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, ইউসিবি প্লাটিনাম ক্রেডিট কার্ড গ্রহীতাবৃন্দ ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’র ‘এলিমেন্টস রেস্টুরেন্টে’ বুফে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারে একটি কিনলে একটি ফ্রি সুবিধা উপভোগ করতে পারবেন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এন মুস্তাফা তারেক; ইউসিবি’র হেড অব কার্ডস জনাব নেহাল এ হুদা; ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’র এসিস্ট্যান্ট ফিন্যন্স ও বিজনেস সাপোর্ট ম্যানেজার জনাব মোঃ কামাল হোসেন মোর্শেদ এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’র ডিরেক্টর মার্কেটিং ও বিজনেস প্রোমোশন্স জনাব মোঃ শাহিদুস সাদেকসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি।
(এসএএম/ ৩১ মার্চ ২০১৯)