Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 10:15
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ে অর্থাৎ প্রথম প্রান্তিকে রাজস্ব আহরণ প্রবৃদ্ধি ২০ দশমিক ৬ শতাংশ ছিল। বর্তমানে রাজস্ব আহরণ প্রবৃদ্ধি ৩৮ দশমিক ৯ শতাংশ।

রোববার মহাখালী ব্র্যাক সেন্টারে ‘জাতীয় বাজেট ২০১৭-১৮ সিপিডির সুপারিশমালা’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।

তিনি বলেন, অন্যান্য বারের মতো এবারও রাজস্ব আহরণে ঘাটতির শঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত রাজস্ব আহরণে চাঙ্গা ভাব আছে।

তৌফিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত রাজস্ব প্রবৃদ্ধি ভালো রয়েছে। রাজস্ব আহরণে চাঙ্গা ভাব রয়েছে। যদিও রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে পুরোপুরি সক্ষম হবে না এনবিআর। সিপিডির আশঙ্কা, বছর শেষে মোট রাজস্বে ৩৮ হাজার কোটি টাকা ঘাটতি থাকতে পারে।

তিনি বলেন, অর্থবছরের শেষ প্রান্তিকে অর্থাৎ পরবর্তী ৩ মাসের মধ্যে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না এনবিআর। কারণ জুলাই-অক্টোবরে রাজস্ব লক্ষ্যমাত্রায় ঘাটতি থাকায় চতুর্থ প্রান্তিকে ৪৫ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হবে। বর্তমান পরিস্থিতিতে যা কোনোভাবেই সম্ভব নয়।

(এসএএম/ ১৬ এপ্রিল ২০১৭)