Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 22:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক,ঢাকাঃ ‘স্ট্রংগেস্ট ব্যাংক ইন বাংলাদেশ-২০১৮’ অ্যাওয়ার্ড পেয়েছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

সম্প্রতি দা এশিয়ান ব্যাংকার-এর ম্যানেজিং এডিটর ফু বুন পিং সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে এই এ্যাওয়ার্ড প্রদান করেন।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম এ পুরস্কার গ্রহন করেন। এসময় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আশরাফ ইমাম উপস্থিত ছিলেন।

(এস আর/এসএএম/ ০১ এপ্রিল ২০১৯)