Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 09:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রাজধানী ঢাকায় সম্প্রতি অফিস খুলেছে রুশ কোম্পানি গ্যাজপ্রম। এবার কোম্পানিটি বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণের আগ্রহের কথা জানিয়েছে।

রাশিয়ার এই রাষ্ট্রায়ত্ত কোম্পানির চেয়ারম্যান অ্যালেক্সি মিলার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচএম মাহমুদ আলীকে বলেছেন, বিশ্বে গ্যাজপ্রমের কাজের যে বিস্তার, তার তুলনায় বাংলাদেশে তাদের উপস্থিতি নিতান্তই সামান্য।

কেবল খনিজ উত্তোলন নয়, বাংলাদেশে জ্বালানি উৎপাদন ও বিতরণ, এলএনজি সঞ্চালন ব্যবস্থা ও টার্মিনাল নির্মাণ এবং পাইপলাইন বসানোর মত কাজেও গ্যাজপ্রমকে সম্পৃক্ত করার বিষয়টি বিবেচনার আহ্বান জানান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিপক্ষীয় সফরে মস্কোয় থাকা মাহমুদ আলী শনিবার গ্যাজপ্রম কার্যালয় পরিদর্শন করেন।

গ্যাজপ্রম চেয়ারম্যানের আগ্রহকে তিনি স্বাগত জানান এবং বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

২০১৩ সাল থেকে বাংলাদেশের সাতটি গ্যাসক্ষেত্রে এ পর্যন্ত ১৫টি পরীক্ষামূলক কূপ খনন করেছে রাশিয়ার এই কোম্পানি।ভোলায় আরও দুটি পরীক্ষামূলক কূপ খননের বিষয়ে সম্প্রতি পেট্রোবাংলার সঙ্গে চুক্তি করেছে গ্যাজপ্রম

 

(ইউএম/ ১৬ এপ্রিল ২০১৭)