
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জমকালো আয়োজনে উদ্বোধন করা হলো ডায়মন্ড ওয়ার্ল্ডের বিবাহ বৈশাখী উৎসব।
হোটেল ওয়েস্টিন এর বল রুমে উৎসবের ফিতা কেটে উদ্বোধন করেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই এর পরিচালক এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা।
দিলিপ কুমার আগরওয়ালা বলেন, দেশীয় সংস্কৃতি ও মানুষের রুচিবোধের কথা চিন্তা করে মেলায় এমন কিছু নতুন পণ্যের প্রদর্শন করা হবে যা ক্রেতাদের মনোযোগ আকষর্ণ করতে বাধ্য। তিনি আরো বলেন, যারা বিয়ে সহ অন্যান্য আয়োজনে কেনাকাটার জন্য বিদেশমূখী হন তারা অন্তত একবারের জন্য হলেও আমাদের মেলায় আসবেন আশা করি আপনারা নিরাশ হবেন না। ক্রেতাদের হাতে আন্তজার্তিক মান সম্পন্ন ও অত্যাধুনিক ডিজাইনের জুয়েলারী তুলে দিতেই প্রতিবারের মতো এ মেলার আয়োজন করেছে বাংলাদেশে প্রথম আইএসও সার্টিফাইড জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি। বাড়তি আকর্ষণ হিসেবে মেলায় প্রতিটি কেনাকাটায় ক্রেতার পাবেন ডায়মন্ড ও গোল্ড জুয়েলারিরউপর আকর্ষণীয় ছাড়। মেলার শেষ দিনে থাকছে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং চলবে ০৭ এপ্রিল ২০১৯ পর্যন্ত।
মেলা শুরু হবে প্রতিদিন সকাল ১১ টায়।
এছাড়াও শুভ নববর্ষ ১৪২৬ কে আমন্ত্রণ জানাতে এবং প্রিয় মুহূর্তকে ভালবাসার রং এ রাঙ্গিয়ে দিতে ডায়মন্ড ওয়ার্ল্ড এর
প্রতিটি শোরুমে চলছে বৈশাখী ঝড়ো অফার! ডায়মন্ড জুয়েলারির উপর ৩১% ছাড় এবং চোখ ধাঁধানো নতুন
নতুন গহনার সমারোহ। অফারটি চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।
(এসএএম/ ০৪ এপ্রিল ২০১৯)