Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 21:22
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের মাসিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ এপ্রিল ২০১৯) ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী। সভায় উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম এবং মোহাম্মদ জুবায়ের ওয়াফাসহ শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ, জোনাল হেডগণ এবং নির্ধারিত শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী শাখা ব্যবস্থাপকগণকে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে টার্গেট অর্জনের প্রতি আরও মনোযোগী হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, আমানত ও মান সম্পন্ন বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি গ্রাহক সেবায় শাখা সমুহকে আরও আন্তরিক হওয়ার মাধ্যমে উন্নত ও দ্রুততর সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি শ্রেণীকৃত বিনিয়োগ কমিয়ে আনার মাধ্যমে কাক্সিক্ষত প্রবৃদ্ধি নিশ্চিতকরণের বিষয়ে সকলকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

(এসএএম/ ০৬ এপ্রিল ২০১৯)