Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 09:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা প্রতিনিধি,লালমনিরহাটঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় রোজিনা বেগম (২২) নামে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

সোমবার রাতে পাটগ্রাম পৌরসভার নিউপূর্বপাড়া এলাকার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী আব্দুল্লাহকে (২৮) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে রোজিনা বেগমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আটক আব্দুল্লাহ উপজেলার নিউ পূর্বপাড়া এলাকার মোমিন মিয়ার ছেলে। গৃহবধূ রোজিনা বেগম পার্শ্ববর্তী জেলা নীলফামারীর জলঢাকা এলাকার মেয়ে ।

এলাকাবাসী বিনিয়োগবার্তা কে জানান, প্রতিদিনেই গৃহবধূ রোজিনাকে নির্যাতন করেন তার স্বামী আব্দুল্লাহ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রোজিনা তার স্বামীকে জানান যে তাদের বাড়িতে বেশ কিছু নিকটাত্মীয় আসবে। এ কথা শুনে মোবাইলে রোজিনাকে গালাগালি করেন আব্দুল্লাহ। এক ঘণ্টা পর বাড়িতে এসেই রোজিনাকে চুল ধরে মারধর শুরু করেন। পরে তিনি ঘরের ভেতর থেকে কেরোসিনের তেল এনে রোজিনার গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন।

এতে রোজিনার গলাসহ শরীরের বেশ কিছু স্থানে পুড়ে যায়। রোজিনার চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে আব্দুল্লাহ পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীরা তাকে আটক করে পুলিশ খরর দেয়। পরে রোজিনাকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শারীরিক অবস্থার অবনতি ঘটে। ফলে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার সকালে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে পাটগ্রাাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী সাংবাদিকদের বলেন, ওই গৃহবধুর স্বামী আব্দুল্লাহকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

(এস আর/ ০৯ এপ্রিল ২০১৯)