Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 09:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা প্রতিনিধি,সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে তিন যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের তেরাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার তেরাকুড়ি এলাকার মৃত তজমুল আলীর ছেলে জিতু মিয়া, গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা এলাকার মই কন্দর আলীর ছেলে রাজন মিয়া ও একই এলাকার আনোয়ার হোসেন।

ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মঙ্গলবার ফেঞ্চুগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরো ধান, গাছপালা ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে বলে খবর পাওয়া গেছে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান বলেন, তাৎক্ষণিকভাবে ফসলের ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আবহাওয়া অধিদফতর থেকে জানতে পারলাম ফেঞ্চুগঞ্জসহ সিলেটের অনেক অঞ্চলে সামনের দিনগুলোতে ঝড়, ভারি বৃষ্টি ও শিলা বৃষ্টি হতে পারে।

(এস আর/ ০৯ এপ্রিল ২০১৯)