Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 24 Jul 2026 14:09
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকাঃ আগের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে মাত্র ১২২ রানে অলআউট হওয়ার পর প্রথমপর্বের শেষ খেলায় শেখ জামালের বিপক্ষে আবারও কঠিন বিপদে আবাহনী। বিকেএসপির চার নাম্বার মাঠে অফস্পিনার নাসির হোসেনের ঘূর্ণিতে রীতিমত ধুঁকছে আকাশি হলুদরা।

টস হেরে ব্যাটিং করতে নেমে ১৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসেছে তারকাসর্বস্ব আবাহনী। এই ৪ উইকেটেই ৩টিই নিয়েছেন জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়া নাসির হোসেন।

ওপেনিংয়ে নেমে আরও একবার ব্যর্থ সৌম্য সরকার। ১০ বলে মাত্র ১ রান করে নাসিরের শিকার হন বাঁহাতি এই ওপেনার। শুরুটা অবশ্য হয়েছিল ধারাবাহিকতার প্রতিমূর্তি হয়ে উঠা জহুরুল ইসলামকে দিয়ে। ৯ রান করে সালাউদ্দিন শাকিলের বলে বোল্ড হন এই ওপেনার।

তারপর জাহিদ জাভেদ (৩), সৌম্য সরকার (১) আর নাজমুল হোসেন শান্তর (০) উইকেট তিনটি তুলে নিয়ে আবাহনীকে বড় বিপদে ফেলে দিয়েছেন অফস্পিনার নাসির।

এই রিপোর্ট লেখা পর্যন্ত আবাহনীর সংগ্রহ ১৪ ওভার শেষে ৪ উইকেটে ৪৯ রান । পঞ্চম উইকেটে দাঁড়িয়ে ইনিংস মেরামতের দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ মিঠুন ২৫ আর অধিনায়ক মোসাদ্দেক হোসেন ১১ রানে অপরাজিত আছেন।

৫ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নাসির নিয়েছেন ৩টি উইকেট।

(এস আর/১০ এপ্রিল ২০১৯)