Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 05:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: প্রাক বাজেট আলোচনা নিয়ে সংবাদ সম্মেলন করবে দেশের বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্সুরেন্স এসাসিয়েশন (বিআইএ)। আগামী বুধবার (১৯ এপ্রিল) দুপুর ১২ টায় রাজধানীর নয়া পল্টনের বক্স কালভার্ট রোডের হোসেন টাওয়ারে বিআইএ এর সম্মেলন কক্ষে  এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

রবিবার (১৬ এপ্রিল) সংগঠনটির মহাসচিব নিশীত কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এত বলা হয়,  আগামী বুধবার প্রাক-বাজেট আলাচনা নিয়ে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। আলোচনায় বীমা শিল্পের  বিভিন্ন সমস্যা ও সামাধানের সুপারিশমালাগুলো প্রধান্য পাবে।

উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবেন বিআইএ এর সভাপতি শেখ কবির হোসেন। আর দেশের বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব, বীমা বিশ্লেষক ও এ খাতের সঙ্গে জড়িত নির্বাহীরা এতে উপস্থিত থাকবেন।

(ইউএম/ এসএএম/ ১৬ এপ্রিল ২০১৭)