Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 18 Jun 2026 16:10
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা প্রতিনিধি, সিলেটঃ সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লুৎফুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জৈন্তাপুরের হরিপুর গ্যাস ফিল্ডস্থ বাসার দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লুৎফুর রহমানের বাড়ি ময়মনসিংহ। তিনি দেড় বছর ধরে সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। ওই বাসায় লুৎফর একাই থাকতেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার স্ত্রী ঢাকায় থাকেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, প্রতিদিন সকাল ৯টায় সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশলী) লুৎফুর রহমান অফিসে আসেন। বুধবার সকাল ১০টায় না আসায় অফিসের লোকজন তার বাসায় খোঁজ নেন। এ সময় বাসার জানালা দিয়ে লুৎফুর রহমানের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানান, খবর পেয়ে পুলিশ লুৎফুর রহমানের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

(এমএ/ এসআর/১০ এপ্রিল ২০১৯)