Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 12:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা প্রতিনিধি,দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নানি-নাতনি নিহত হয়েছেন। এতে আরও দুইজন আহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের কৈকুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নিজপাড়া ইউনিয়নের জগদিশপুর গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী জহুরা বেওয়া (৪৫) ও তার নাতনি জুই (৭)। আহতরা হলেন- নিহত জহুরার ছেলে মাজম (২০) ও অপর সঙ্গী স্বাধীন (১৬)।

বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিলা পারভীন জানান, জগদিশপুর গ্রাম থেকে চারজন এক মোটরসাইকেলে চড়ে বীরগঞ্জ শহরে আসছিলেন। পথিমধ্যে কৈকুর গ্রামে দ্রুতগামী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-চ-১৬-১০৭৪) তাদের চাপা দিয়ে চলে যায়। এতে নানি ও নাতনি নিহত হন। আহত হন দুইজন। ঘাতক ট্রাকটির চালক একই উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে ট্রাক রেখে পালিয়ে গেছে।

(এস আর/১০ এপ্রিল ২০১৯)