Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 23:46
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ‘ব্যাংকে মানব সম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক দিনব্যাপী একটি পর্যালোচনামূলক কর্মশালা সম্পন্ন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট  অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)।

বুধবার (১০ এপ্রিল, ২০১৯) রাজধানীর মিরপুরে প্রতিষ্ঠানটির নিজস্ব অডিটরিয়ামে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বিআইবিএম এর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তাজুল ইসলাম উক্ত কর্মশালায় বিষয় সংশ্লিষ্ট কী-নোট পেপার উপস্থাপন করেন। বিআইবিএম এর সহকারী অধ্যাপক রেক্সোনা ইয়াসমিন,  বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক সাকিল ইজাজ, এবং আল আরাফা ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মাজহারুল ইসলাম-এর সমন্বয়ে গঠিত টিমের মাধ্যমে এই কর্মশালার কী-নোট পেপার প্রস্তুত করা হয়।

বিভিন্ন ব্যাংকের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সম্পাদিত বিভিন্ন কার্যাবলীর পরিধি আলোচনার জন্যই বিআইবিএম এই কর্মশালার আয়োজন করে।

বিআইবিএম’র মহাপরিচালক মোঃ আবদুর রহিম সেশন চেয়ার হিসেবে কর্মশালার স্বগত বক্তব্য প্রদান করেন এবং  বিআইবিএম নির্বাহী কমিটির সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোঃ মনিরুজ্জামান উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে অধ্যাপক ড. বরকত-এ-খোদা, ড. মোজাফফর আহমদ চেয়ার প্রফেসর, বিআইবিএম; এস. এ. চৌধুরী প্রাক্তন এ. কে গাঙ্গোপাধায়া চেয়ার প্রফেসর, বিআইবিএম; হেলাল আহমদ চৌধুরী, সুপারনিউমারারি প্রফেসর , বিআইবিএম এবং মোঃ ইয়াছিন আলী, সুপারনিউমারারি প্রফেসর, বিআইবিএম প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

বিআইবিএম এর অধ্যাপক ও পরিচালক (প্রশিক্ষণ) ড. শাহ্ মোঃ আহসান হাবীব কর্মশালায় সমাপণী বক্তব্য প্রদান করেন। বিভিন্ন ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীগণ এবং দেশের বিভিন্ন গণমাধ্যমের সংবাদিকরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

(এসআর/এসএএম/ ১০ এপ্রিল ২০১৯)