Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 00:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশের পুঁজিবাজারে ধারাবাহিক দরপতনের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। বিক্ষোভে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও বাজারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গকে ব্যাপকভাবে দোষারোপ করেন তারা।

বুধবার (১০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন করেন বিনিয়োগকারীরা। গত তিন দিন ধরে ডিএসইর সামনে এই মানববন্ধন করা হচ্ছে।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে অনুষ্ঠিত এ বিক্ষোভে সংগঠনটির সভাপতি মিজান-উর-রশিদ চেীধুরী বলেন, পুঁজিবাজার সংশ্লিষ্ট দায়িত্বের অবহেলা করে মাননীয় প্রধানমন্ত্রীসহ সমস্ত শেয়ারহোল্ডারদের সাথে প্রতারণা করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরকম চলতে থাকলে ২০১০ এর মত আরেকটা বড় ধসের সম্মুখীন হবে পুঁজিবাজার।

তিনি বলেন, ‘গতকাল বিএসইসি’র সাথে ডিএসই, আইিসিবি’র মিটিং হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয় মিটিংয়ে যে সব দাবি তোলা হয়েছে একটা দাবিও বাজারকে তার লক্ষ্যমাত্রায় নিয়ে যাওয়ার জন্য নয়।’

এসময় ঢাকা ব্রোকার্স এ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি শাকিল রিজভিকে উদ্দেশ্য করে বলেন, ‘অনেক দিন ধরে বাজার নিয়ে আপনি খেলা করছেন। এই খেলা বন্ধ করেন।’

তিনি বলেন, পুঁজিবাজারকে তার অভীষ্ট লক্ষে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা খায়রুল হোসেনকে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু তিনি সেই দায়িত্বের অবহেলা করে নিজের স্বার্থ উদ্ধারের জন্য ইস্যুয়ার কোম্পানির দালালী করছেন। যার প্রভাবে পুরো বাজার আজ ধংসের মুখে।

বাজারের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য আইপিও ও প্লেসমেন্ট শেয়ারের অবৈধ বাণিজ্য বন্ধের জন্য বিএসইসি’র কাছে আহ্বান জানান মিজান-উর-রশিদ।

(এসএএম/ ১০ এপ্রিল ২০১৯)