Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 17 Sep 2026 11:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:   দেশের পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থাররত কোম্পানিগুলোকে মনিটরিং করতে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে  নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমপক্ষে এক বছর বা এর বেশি সময় ধরে  পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থানরত কোম্পানিগুলোর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করবে এ কমিটি।

বৃহস্পতিবার বিএসইসির ৬৮২তম নিয়মিত কমিশন সভায় এ কমিটি গঠন করা হয়।

সভাশেষে বিএসইসির নির্বাহী পরিচালক মো: আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএসইসি জানায়, এই কমিটি ‘জেড’ ক্যাটাগরি নিয়ে ২০০২ সালে জারিকৃত নোটিফিকেশন এর উপর আলোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করবে।  কমিটির আহবায়ক করা হয়েছে বিএসইসির পরিচালক মো: মনসুর রহমানকে। আর সদস্য সচিব করা হয়েছে বিএসইসির উপ-পরিচালক মো: নজরুল ইসলামকে এবং সদস্য করা হয়েছে সংস্থাটির উপ-পরিচালক শেখ মো: লুৎফুল কবিরকে।

২০০২ সালের নোটিফিকেশন অনুযায়ি, ১ বছর বা এর বেশি সময় ধরে ‘জেড’ ক্যাটাগরিতে থাকা কোম্পানির পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভার (ইজিএম) মাধ্যমে পূণর্গঠন করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু আইনে থাকলেও অধিকাংশ কোম্পানি আইনটির বাস্তবায়ণ করছে না।

(এসএএম/ ১১ এপ্রিল ২০১৯)