Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 21:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকাঃ উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। তার শরণার্থী মর্যাদা তুলে নেয়া হলে লন্ডনে ইকুয়েডর দূতাবাস থেকে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়।

বার্তা সংস্থা এএফপি ও বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানিয়েছে, অ্যাসাঞ্জকে হেফাজতে নেওয়া হয়েছে। যত দ্রতসম্ভব তাকে বিচারিক আদালতে হাজির করা হবে।

এর আগে তাকে লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে তাড়িয়ে দেয়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ।

এদিকে ব্যক্তিগত গোপনীয়তা সংক্রান্ত জাতিসংঘ বিশেষজ্ঞ জো ক্যানাসাটি এ মাসেই অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন। জাতিসংঘ কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৯ জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ। সেখানে অ্যাসাঞ্জকে এক ধরনের বন্দি জীবনযাপন করতে হয়। ইকুয়েডর দূতাবাসে অবস্থানের সময় কখনই বাইরে বের হতে পারেননি তিনি।

(এস আর/১১ এপ্রিল ২০১৯)