Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 09:47
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ভোলা প্রতিনিধি, বিনিয়োগবার্তা: ভোলা সদর উপজেলার ১নং রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিজানুর রহমান খাঁন এর শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক তার কক্ষে এই শপথ পাঠ করান।

এই সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন  ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন পিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাহমুদুর রহমান, সহকারী কমিশনার ভুমি কাওসার আহমেদ, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানপ্রমুখ।

শপথ গ্রহণ শেষে রাজাপুর ইউনিয়নকে মাদক, বাল্যবিবাহ ও চাঁদাবাজ মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দেন আলহাজ্ব মিজানুর রহমান খাঁন।

এই সময় রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজাপুর ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডে গত ২৮শে ফেব্রুয়ারি ২০১৯  পূর্ণ নির্বাচনে নৌকা প্রতীকে তিনি বিজয়ী হন।

(এমটিিএসএএম/ ১১ এপ্রিল ২০১৯)