Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 11:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর মাধবদীতে আদালতের রায় উপেক্ষা করে বিধবার বসতভিটা জোড় পূর্বক দখল করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার  কোতালির চর দরিকান্দি গ্রামে।

ভুক্তভোগী বিধবা আয়েশা বেগম অভিযোগ করে বলেন, কোতালির চর দরিকান্দি গ্রামের মৃত করিমের পুত্র আলমাস ও তার পুত্র রুবেল মিয়া, সোহাগ মিয়া এবং একই থানার আটপাইক্কা গ্রামের মৃত আলিমের পুত্র মোঃ লতিফ মিয়া ও নুরু মিয়ার পুত্র কাজলমিয়া আয়েশা বেগমের স্বামীর মৃত্যুর পর হতে তার বসতভিটা গ্রাস করার উদ্দেশ্যে বিধবা মহিলার সাথে বিভিন্ন ভাবে শত্রুতা করে আসছে। এরই ধারাবাহিকতায় তার মাথা গোজার শেষ সম্বল বসত ভিটা জবরদখল করার পায়তারা করছে।

এ বিষয়ে বিধবা আয়েশা উপরোক্ত আসামীদের বিরুদ্ধে নরসিংদী বিজ্ঞ অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌ: কা: বি: ১৪৫ ধারায় মামলা দায়ের করেন।

বিজ্ঞ কোর্ট বিগত বছরের ফেব্রুয়ারী মাসে বাদীনীর পক্ষে আদেশ প্রদান করেন। উক্ত মামলাটি বাদিনীর পক্ষে আদেশ এর পর থেকে আসামীগন আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং বাদিনীর বসত বাড়ীতে প্রায় সময়ই এসে বাদিনীকে বলে যে এখানে থাকিতে হলে তাদেরকে চাঁদা দিতে হবে বলে হুমকি দিতে থাকে। এরই মধ্যে আয়েশা বেগম পূনঃরায় জানুয়ারী মাসে তার জমিতে ঘর মেরামত করতে গেলে বিবাদীরা জীবন নাশের হুমকি সহ অকথ্য ভাষায় গালি-গালাজ করে বাঁধা দেয় এবং চাঁদাদাবী করে বলে তিনি অভিযোগ করেন। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করছে বলেও জানান তিনি।

(এসএইচআর/এসএএম/ ১৩ এপ্রিল ২০১৯)