Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 02:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ফ্ল্যাট কিনতে রেজিস্ট্রেশন ব্যয় হ্রাস এবং ভ্যাট, ট্যাক্স কমিয়ে আনাসহ বিভিন্ন দাবিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সাথে বৈঠক করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নেতৃবৃন্দ।

মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে ২০১৯-২০২০ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনা সভায় এ দাবি জানান রিহ্যাব প্রেসিডেন্ট  আলমগীর শামসুল আলামিন এবং ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া।

২০১৯-২০২০ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনা সভায় বিএলডিএ,বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, সিমেন্ট মিলস এসোসিয়েশনসহ বেশ কয়েক টি সংগঠন অংশ গ্রহণ করে। এ সময় এনবিআর চেয়ারম্যান মো: মোশাররফ হোসেন ভূঁইয়াসহ সিনিযর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

প্রাক বাজেট আলোচনা সভায় রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, ফ্ল্যাট এবং জমি ক্রয়ের ক্ষেত্রে কয়েক বছর ধরে ১৪-১৬% অতিমাত্রার নিবন্ধন ব্যয় বিদ্যমান। একই সাথে পুরাতন ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে পুনরায় নতুন ফ্ল্যাটের সমান নিবন্ধন ব্যয় করতে হয় যা অযৌক্তিক। নিবন্ধন ব্যয় ৭ শতাংশে নামিয়ে আনার দাবি জানান তিনি। এছাড়া নামমাত্র নিবন্ধণ ব্যয় নির্ধারণ করে সেকেন্ডারি বাজার ব্যবস্থার প্রচলন করার ও দাবি জানান রিহ্যাব নেতৃবৃন্দ।

গৃহায়ণ শিল্পের উদ্যোক্তাদের আয়কর হ্রাস এবং অর্থ পাচার রোধ কল্পে কোন শর্ত ছাড়া আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়ার দাবি উপস্থাপন করেন আলমগীর শামসুল আলামিন। আলোচনা সভায় রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট  লিয়াকত আলী ভূইয়া বলেন, এনবিআর এবং রিহ্যাব এর একটি যৌথ কমিটি হয়েছিল। ওই কমিটি যে সুপারিশ করেছে তা দ্রুত বাস্থবায়নের দাবি করেন তিনি।

এ সময় এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ১৪-১৬% নিবন্ধন ব্যয় আসলেই অতি উচ্চ। নিবন্ধন ব্যয় কমানো আশ্বাস দেন তিনি। এ জন্য স্থানীয় সরকার এবং আইন মন্ত্রণালয়ে খুব শীঘ্রই চিঠি দেওয়া হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান।

(এসএএম/ ১৬ এপ্রিল ২০১৯)