
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমন ও অবকাশ খাতের কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৪ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সভায় কোম্পানিটি ৩১ মার্চ, ২০১৯ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।
(এমআইআর/ ১৭ এপ্রিল ২০১৯)