Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Sep 2026 17:12
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: গণভোটে জয়ী হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আর এই জয়ের মধ্য দিয়ে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা অনেকটা নিশ্চিত করলেন এরদোয়ান।

বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববারের ওই গণভোটে মোট ব্যালটের ৯৯ দশমিক ৪৫ শতাংশ গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫১ দশমিক ৩৭ শতাংশ। আর ‘না’ ভোট পড়েছে ৪৮ দশমিক ৬৩ শতাংশ।

প্রেসিডেন্ট এরদোয়ান গণভোটের ফলাফলকে ‘স্পষ্ট’ অভিহিত করে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সঙ্গে ফলাফল মেনে নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে এই জয়ের ফলে এরদোয়ানের সাংবিধানিক সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হতে বাধা নেই। ওই প্রস্তাবে প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত হয়ে সৃষ্টি হবে ভাইস প্রেসিডেন্টের পদ। প্রেসিডেন্ট এরদোয়ানই হবেন সর্বময় ক্ষমতার অধিকারী।

আর আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্ক ও তার উত্তরসূরি ইসমেত ইনুনের পর থেকে যেকোনো তুর্কি নেতার চেয়ে বেশি ক্ষমতাধর হবেন এরদোয়ান।

এদিকে দেশটির প্রধান দুইটি বিরোধী দল জানিয়েছে, তারা গণভোটের এই ফলাফল চ্যালেঞ্জ করবে। তারা ৬০ শতাংশ ভোটের পুণঃগণনা করার দাবি জানিয়েছে।

(এসএএম/ ১৭ এপ্রিল ২০১৭)