Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 20:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সম্মানিত ক্রেতাদের জন্য দেশব্যাপি ‘ফ্রি এসি ক্লিনিং সার্ভিস’ শীর্ষক ক্যাম্পেইনের আয়োজন করেছে সিঙ্গার বাংলাদেশ। গত ফেব্রুয়ারির ২১ থেকে ২৮ তারিখ পর্যন্ত সকল সিঙ্গার এসি ক্রেতারা উক্ত সেবা গ্রহণের জন্য নিবন্ধনের সুযোগ পেয়েছেন।

গত বছরের মতো এবারও সম্মানিত ক্রেতারা সিঙ্গারের এ অভিনব আয়োজনে অভাবনীয় সাড়া দিয়েছেন। প্রায় ৩০,০০০ সিঙ্গার এসি ব্যবহারকারী ‘ফ্রি এসি ক্লিনিং সার্ভিস’-এর জন্য নিবন্ধন করেছেন। পুরো মার্চ মাস জুড়ে সিঙ্গারের দক্ষ সার্ভিস টেকনিশিয়ানরা সাফল্যের সাথে সকল নিবন্ধিত সিঙ্গার এসি ব্যবহারকারীদের ‘ফ্রি এসি ক্লিনিং সার্ভিস’ দিয়েছেন।

এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, উন্নত গ্রাহক সেবা প্রদানের ব্যাপারে সিঙ্গার দৃঢ়-প্রতিজ্ঞ। এরই ধারাবাহিকতায় সিঙ্গার অভিনব এ কর্মসূচী গ্রহণ করেছে, যাতে করে সিঙ্গারের সম্মানিত গ্রাহকদের মাঝে সিঙ্গার ব্র্যান্ডের প্রতি আস্থা বজায় থাকে।

(এসএএম/ ১৮ এপ্রিল ২০১৯)