
বিনিয়োগবার্তা ডেস্ক: বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট শ্রীলংকা (এসএলসি)।
বৃহস্পতিবার দুপুরে এ দল ঘোষণা করে লংকান বোর্ড। দলে ফিরেছেন মিলিন্দা সিরিবর্ধনে, জেফ্রে ভান্দার্সে ও জীবন মেন্ডিস।
সিরিবর্ধনে ও ভান্দার্সে সবশেষ ওয়ানডে খেলেন ২০১৭ সালের অক্টোবরে। আর মেন্ডিস এ ফরম্যাটে শেষ ম্যাচ খেলেন ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে। ক্রিকেটের বৈশ্বিক আসরের জন্য বেছে নেয়া লংকান দলে অবশ্য চমক এ ত্রয়ী।
বিশ্বকাপে শ্রীলংকা স্কোয়াড: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, ইসুরু উদানা, মিলিন্দা সিরিবর্ধনা, অভিষেক ফার্নান্দো, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, জেফরি ভ্যান্ডারসে, নুয়ান প্রদীপ ও সুরঙ্গা লাকমল।
(এমআইআর/ ১৮ এপ্রিল ২০১৯)