Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 07:59
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শর্ত পরিপালন করতে না পারায় পুঁজিবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা প্রকৌশল খাতের মডার্ন স্টিল মিলস লিমিটেডের আইপিও আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি বিএসইসির সভায় কোম্পানিটির আইপিও আবেদন বাতিল করা হয়েছে।

আইপিও বাতিলের চিঠি ইতোমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ইস্যুয়ার প্রতিষ্ঠান এবং ইস্যু-ম্যানেজারকে দেওয়া হয়েছে।

জানা গেছে,  মডার্ণ স্টিলের আইপিও নিয়ে ডিএসইসি অনেকগুলো নেতিবাচক অবজারভেশন দিয়েছে। আর এ অবজারভেশনগুলো যথাযোগ্য না হওয়ায় কোম্পানিটির আইপিও বাতিল করেছে বিএসইসি।

আইপিও বাতিল হওয়ার কারণগুলোর মধ্যে অন্যতম হলো-মডার্ন স্টিলের ব্যবস্থাপনা পরিচালক একাধিক কোম্পানিতে একই পদে আছেন। যা বিএসইসির করপোরেট গভানেন্স গাইড লাইন এবং কোম্পানি আইন এর সুস্পষ্ট লঙ্গন।  এছাড়া কোম্পানির পর্ষদ সভার বোর্ড রেজুলেশনেও সমস্যা রয়েছে।

কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে বাজার থেকে ২০০ কোটি টাকা তুলতে চেয়েছিলো। এ লক্ষ্যে গত বছরের ২২ এপ্রিল রোড শো করেছে কোম্পানিটি। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থের মধ্যে ১৯৪ কোটি টাকা ব্যয় করা হবে প্রকল্পটি বাস্তবায়নের জন্য। আর আইপিও বাবদ খরচের জন্য রেখেছিলো ৬ কোটি টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল এবং রেজিস্ট্রার টু দ্যা ইস্যু হিসেবে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

(এসএএম/ ২০ এপ্রিল ২০১৯)