Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 11:22
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: গাইবান্ধার সেই বে- ওয়ারিশ নবজাতক শিশুটি এবার হয়ে উঠল অভিজাত পরিবারের সদস্য। জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে সুস্থ হয়ে উঠা খেলার মাঠ থেকে কুড়িয়ে পাওয়া শিশুটিকে দত্তক নিলেন উর্ধ্বতন সরকারি চাকুরীজীবি এক নি:সন্তান দম্পত্তি।

গাইবান্ধা জেলা পুলিশের ফেসবুক পেইজ সূত্রে এ তথ্য জানা গেছে।

এতে জানানো হয়, গত ১৫-৪-২০১৯ খ্রিঃ গভীর রাতে মানবরুপি এক পশু সদ্য জন্মানো জীবন্ত একটি শিশুকে পলাশবাড়ী থানাধীন গোডাউন বাজার এলাকায় খোলামাঠে ফেলে রেখে যায়। শিশুটি রাতভর বৃষ্টির পানিতে ভিজে মৃত্যুর সংগে পাঞ্জা লড়তে থাকে। বিষয়টি সকালে স্হানীয় লোকজনের দৃষ্টিতে আসলেও কেউ শিশুটিকে তুলে নিতে এগিয়ে আসেনি। এমতাবস্থায় গাইবান্ধার পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া (বিপিএম) এর নির্দেশে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধারপূর্বক গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করানোসহ সু- চিকিৎসার ব্যবস্হা করেন।  ফলশ্রুতিতে শিশুটি  আল্লাহর অশেষ কৃপায় মৃত্যুর মুখ হতে ফিরে আসে। পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া শিশুটির চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করেন।

জানা গেছে, শিশুটি যখন হাসপাতালে ডাক্তার, দুধমাতা ও পুলিশ পরিবারের ছোঁয়ায় সুস্থ হয়ে উঠে আর বিষয়টি যখন মিডিয়ার কল্যানে সাড়া বিশ্ববাসী জানতে পারে তখন শিশুটির দত্তক নেয়ার জন্য দেশ বিদেশের আনাচে-কানাচে হতে পুলিশ সুপারের নিকট অনুরোধ আসতে থাকে। সেই প্রেক্ষাপটে গাইবান্ধা জেলা পুলিশ শিশুটির সারা জীবনের সার্বিক ভবিষ্যত কল্যানের বিষয় বিবেচনা করে ও আইনগত প্রক্রিয়া শেষে গাইবান্ধার উর্ধ্বতন সরকারি এক সন্তানহীন দম্পতির হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নেন। এর প্রেক্ষিতে রোববার দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সের মাধ্যমে গাইবান্ধার পুলিশ সুপার উর্ধ্বতন সরকারি কর্মকর্তা দম্পতির হাতে শিশুটিকে তুলে দেন।

(এসএএম/ ২১ এপ্রিল ২০১৯)