Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 31 Jul 2026 17:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ভোলা প্রতিনিধি, বিনিয়োগবার্তা: ভোলায় বসতবাড়ি বিক্রির পড় দলিল না দেওয়ার অভিযোগ উঠেছে।

ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের কন্দক পুর গ্রমের ৫ নং ওয়ার্ডের মৃত সুলতান দফাদার এর ছেলে সিদ্দিক দফাদারের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।

সরজমিনে জানা যায়, ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের কন্দকপুড় গ্রমের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ নাজিম উদ্দিন পিতা নাসির আহমেদ, মোঃ কামাল হোসেন পিতা আমির হোসেন মাতব্বর, মোঃ হেলাল চৌকিদার পিতা হামিদ চৌকিদার, মোঃ মন্নান চৌকিদার পিতা হামিদ চৌকিদার একই গ্রামের সুলতান দফাদার এর ছেলে সিদ্দিক দফাদার এর কাছ থেকে ২০১৬ সালে বসত বাড়ি ক্রয় বাদত চার বারে এস্থানীয় বাসিন্দা কাসেম হাওলাদার, আদম আলী হাওলাদার, হাসিনা বেগম, নাসিমাকে সাক্ষী রেখে চার লক্ষ ত্রিশ হাজার টাকা দেয়। সিদ্দিক দফাদার দেই দিচ্ছি বলে হয়রানি করে যাচ্ছে।

ক্রেতা নাজিম উদ্দিন বলেন, সিদ্দিক দফাদারের সাথে বসতবাড়ি নিয়ে কথা বলতে চাইলে সে নানা ভাবে হুমকি দিয়ে যাচ্ছে। সিদ্দিক দফাদার আমার বাবা নাসির আহমেদ কে বছর খানেক আগে বাড়ি গিয়ে হুমকি দেয়, তার পড় থেকে তাকে বসত বাড়ির দলিল/ স্টাম্পের কথা বললে সে পূর্বের হুমকির কথা বলে ভয় দেখায়। সে ঢাকায় থাকে মাঝে মাঝে আসে তাকে দলিল/স্টাম্পের কথা বললে সে দেই দিচ্ছি বলে আবার ঢাকায় চলে যায়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আদম আলী হাওলাদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন নাজিম, কামাল, মান্নান ও হেলালরা সিদ্দিক দফাদার এর কাছ থেকে বছর তিনেক আগে এই বসত বাড়ি কেনার জন্য টাকা দেয় কিন্ত সিদ্দিক দফাদার এখন পর্যন্ত দলিল/ স্টাম্পে কিছুই দেয়নি। সিদ্দিক দফাদার এর আগেও এলাকায় এ রকম একাধিক কাজ করে আসছে। এ বিষয়ে মামলার কথা যানতে চাইলে ক্রেতা নাজিম, কামাল, মান্নান ও হেলালরা জানান আমরা মামলার প্রস্ততি নিচ্ছি।

(এমটি/এসএএম/ ২২ এপ্রিল ২০১৯)