Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 18:24
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সড়ক পরিবহন আইন ২০১৮’ কার্যকর করার নির্দেশনা চেয়ে গেজেট প্রকাশে হাইকোর্টে মঙ্গলবার রিট পিটিশন দায়ের করা হয়েছে।

এ রিট করেন মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে সংগঠনটির কর্মকর্তা ও সুপ্রিমকোর্টের আইনজীবী সরওয়ার আহাদ চৌধুরী, একলাছ উদ্দিন ভুঁইয়া ও রিপন বাড়ৈ।

রিটের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এ কথা জানান। তিনি জানান, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।
মন্ত্রীপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, লেজিসলেটিভ বিভাগের সচিব, সংসদ বিষয়ক সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ,স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের এ রিটে রেসপনডেন্ট করা করা হয়েছে। রিট আবেদনে, ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ কার্যকর করতে গেজেট প্রকাশে সংশ্লিষ্টদের ব্যর্থতা/নিস্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং আইন কার্যকর করতে গেজেট প্রকাশে কেন নির্দেশ দেয়া হবে-মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

গত ১০ এপ্রিল এইচআরপিবি’র পক্ষে ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ কার্যকর করতে সাত দিনের মধ্যে গেজেট প্রকাশের জন্য সংশ্লিষ্টদের বরাবরে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিলো।

এডভোকেট মনজিল মোরসেদ বলেন, সংসদে ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ পাস করে একই বছরের ৮ অক্টোবর তারিখে গেজেট প্রকাশ করা হয়। এ আইন পাসের সময় আইনের ১(২) ধারায় বলা হয়েছে, আইনটি কার্যকর করতে সরকারকে গেজেট প্রকাশের দায়িত্ব দেয়া হয়। এরইমধ্যে ছয় মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনো গেজেট প্রকাশ করা হয়নি। ফলে উক্ত আইনের সুফল পাওয়া যাচ্ছে না। এজন্য ডাকযোগে লিগ্যাল নোটিশ প্রেরণ করে ৭ দিনের মধ্যে সড়ক পরিবহন আইন-২০১৮ এর কার্যকর করার জন্য গেজেট প্রকাশে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়।

(এমআইআর/ ২৩ এপ্রিল ২০১৯)