Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 18:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  সুশাসনের ক্ষেত্রে ছাড় দিয়ে কোনভাবেই পুঁজিবাজারকে মানুষের আস্থার জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার  সেন্টার পর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সংস্থাটি মনে করে, বর্তমান সরকারের বিগত ১০০দিনে দেশের পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নে সুশাসন দেখা যায়নি। পুঁজিবাজারে এখনও সুশাসনের ক্ষেত্রে যথেষ্ট ছাড় দেওয়ার প্রবণতা রয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) আওয়ামীলীগ নেতৃত্বাধীন নতুন সরকারের ১০০ দিন উপলক্ষে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার পর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এসব কথা বলেছেন।

তিনি বলেন, বাংলাদেশে এখনো পুঁজিবাজার সংস্কারের জন্য একটি বড় জায়গা হিসেবে রয়েছে। আগামী দিনে সংস্কারের জায়গা হিসেবে এ বাজারকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, পুঁজিবাজারে বিভিন্ন অনিয়মের ক্ষেত্রে বিএসইসির যতটা জোড়ালো অবস্থান রাখা দরকার, ততটা রাখে না। কিছু কিছু ক্ষেত্রে নেয় বটে, তবে যতটা দরকার-ততটা না। এমনও অভিযোগ আছে, একজন যে পরিমাণ অনিয়ম করে থাকেন, তাকে তুলনামূলক কম শাস্তি দেওয়া হয়। যাতে অনিয়মকারীরা আরও উৎসাহিত হয়।

নির্বাচনের পূর্ব থেকে শেয়ারবাজারের উল্লম্ফন শুরু হয় বলে জানান গোলাম মোয়াজ্জেম। ঠিক এক মাস পরে আবার পতন শুরু হয়। এখানে কৃত্রিমভাবে শেয়ারবাজারের উল্লম্ফন করা হয়েছিল কি না- তা নিয়ে প্রশ্ন থেকে যায়। বিষয়টি নিয়ে সাম্প্রতিককালে মিডিয়ায় রিপোর্ট এসেছে। যেখানে এক ধরনের নিয়ন্ত্রিত উঠা-নামানো হয় বলে অভিযোগ রয়েছে। শেয়ারবাজারে এ ধরনের উঠা-নামা হওয়ার কথা না। স্বাভাবিক প্রক্রিয়ায় উঠা-নামা হওয়ার কথা।

তিনি বলেন, কেউ যদি বলে থাকেন, সূচক বেশি উঠেনি বা নামেনি-এটি কারও মূল্যায়ন থেকে আসার কথা না। বাজারে চাহিদার সাথে উঠা-নামার বিষয়টি থাকা উচিত।

সিপিডির এই গবেষণা পরিচালক বলেন, সাম্প্রতিক সময় শেয়ারবাজারে কিছু সমস্যার কথা শোনা যাচ্ছে এবং জানতে পেরেছি। এরমধ্যে একটি বড় সমস্যা প্লেসমেন্ট শেয়ার। এ নিয়ে গণমাধ্যমে নিউজ এসেছে। যেখানে ইনফরমাল মার্কেট গড়ে উঠার অভিযোগ রয়েছে এবং সরকার বিষয়টি সংস্কারে কাজ করছে।

(এসএএম/ ২৩ এপ্রিল ২০১৯)