Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 14:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি (বিএসসিসিএল) তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.০৮ টাকা। ইপিএস বেড়েছে ১২০০ শতাংশ।

এদিকে, নয় মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানিটির ইপিএস হয়েছে ২.৪৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.১৪ টাকা। ইপিএস বেড়েছে ১৬৬৪ শতাংশ।

এছাড়া কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৭.৬৬ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫.০২ টাকা।

(এমআইআর/ ২৫ এপ্রিল ২০১৯)