
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ভোলা: ভোলায় নাগরিক সমাজের অংশগ্রহনে স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় চাহিদাসমূহ চিহ্নিতকরন এবং প্রাক-বাজেট ২০১৯-২০ শীর্ষক সেমিনার ও পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ভোলা কোস্ট ট্রাস্ট এর আয়োজনে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় ভোলা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ সেলিম রেজা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আল ছিদ্দিক।
বাজেট প্রস্তুতি সভায় স্থানীয় পর্যায়ে জলবায়ু বিপদান্নতার চিএ উপস্থাপন ও করনীয় নির্ধারন, বিপদাপন্নতা মোকাবেলায় স্থানীয় সুপারিশ তুলে ধরাসহ বিভিন্ন বিষয়ে বক্তারা আলোকপাত করেন।একইসঙ্গে আগামী বাজেটে জলবায়ু ফান্ডের টাকা কি উপায়ে ব্যায় হতে পারে সেসব বিষয় উপস্থাপন করেন।
সভায় বক্তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন।
গুরুত্বপূর্ণ সুপারিশগুলো হলো- বিভিন্ন উপজেলায় ও চরাঞ্চলে প্রয়োজন অনুসারে মুজিব কিল্লা নির্মান করা,সাইক্লোন সেল্টার নির্মান করা,নধী ভাঙ্গন রোধে বেড়ি বাঁধ নির্মান করা,খাল খনন করা, জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মান করা,গভীর নলকূপ স্থাপন করা,আবাসনের ব্যবস্থা করতে গুচ্ছ গ্রাম নির্মান করা,কৃষকের জন্য লবন সহনীয় বীজ উৎপাদন, সরবরাহ এবং বিনা সুদে ঋণ প্রদান, প্রাকৃতিক দূর্যোগের সময় জেলে ও কৃষক পরিবার গুলোকে সরকারিভাবে ঋণ ও খাদ্য সহায়তা দেয়া এবং বজ্রপাত রোধে রাস্তার পাশে তাল গাছ রোপন ও সামাজিক বনায়ন করা।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক সুপারিশের আলোকে বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং বক্তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে অবহিত হন ও সেসব সমস্যা সমাধানে কাজ করবেন বলে জানান।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কোস্ট ট্রাস্ট জেলা মৎস কর্মকর্তা,জেলা প্রাণি-সম্পদ কর্মকর্তা, জেলা টিম লিডার রাশেদা বেগম, ভোলা জেলা জলবায়ু পরিবর্তন ফোরামের সভাপতি নুরুল ইসলাম,বিআরডিভি চেয়ারম্যান গৌরাঙ্গ দে,ভোলা প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক অমিতাব রায় অপু, ইন্ডিপেন্ডেট টিভির জেলা প্রতিনিধি এ্যাড. নজরুল হক অনু, সাংবাদিক মোকাম্মেল হক মিলন,ভোলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সামছুল আলম মিঠু, মাছরাঙ্গা টিভি প্রতিনিধি মোঃ হাসিবুর রহমান,ভোলা লেডিস ক্লাব এর সাধারণ সম্পাদক খাদিজা আক্তার স্বপ্না, চ্যানেল ২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু, কোস্ট ট্রাস্টের মনিটরিং অফিসার রাজিব ঘোষ ভোলা সদর, বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলার কোস্ট ট্রাস্ট ও জলবায়ু পরিবর্তন ফোরামের কর্মকর্তা বৃন্দসহ সুশীল সমাজের নাগরিকবৃন্দ।
(এমটি/এসএএম/ ২৫ এপ্রিল ২০১৯)