Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 02:17
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, লন্ডন: লন্ডনভিত্তিক আন্তর্জাতিক ইলেকট্রিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এমকে হানিওয়েলের (MK HONEYWELL) বাংলাদেশের একমাত্র সোল ডিস্ট্রিবিউটর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে এম হাসান ইলেকট্রিক কোম্পানি।

সম্প্রতি এ সংক্রান্ত বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

লন্ডনের দি আরনোল্ড সেন্টারে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এমকে হানিওয়েলের (MK HONEYWELL) ডিরেক্ট এক্সপোর্ট সাপোর্ট ম্যানেজার টিনা আর ওয়াটস (TINA R WATTS) ও এম হাসান ইলেকট্রিক কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক।

পরে এমকে হানিওয়েলের (MK HONEYWELL) ডিরেক্ট এক্সপোর্ট সাপোর্ট ম্যানেজার টিনা আর ওয়াটস স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে বিস্তারিত জানায় এমকে হানিওয়েল।

চিঠিতে এম হাসান ইলেকট্রিক কোম্পানিকে বাংলাদেশে প্রতিষ্ঠানটির একমাত্র পরিবেশক হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশে এম হাসান ইলেকট্রিক কোম্পানি ছাড়া তাদের আর কোনো সোল ডিস্ট্রিবিউটর নাই। এমকের পণ্য ক্রয়ে এ বিষয়টিতে গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছে এমকে হানিওয়েল। একইসঙ্গে বাংলাদেশে কোম্পানিটির পণ্য বিক্রয়, জেলা ও বিভাগীয় পর্যায়ে পরিবেশক নিয়োগসহ যাবতীয় বিষয়াদি ডিল করার জন্য এম হাসান ইলেকট্রিককে মনোনীত করেছে এমকে হানিওয়েল।

জানা গেছে, বাংলাদেশে এমকে হানিওয়েলের পরিবেশক নামে বিভিন্ন প্রতিষ্ঠান নকল বা ভেজাল ইলেকট্রিক পণ্য বাজারজাত করছে। আর নিম্নমানের এসব পণ্য কিনে ব্যাপকভাবে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। আসলে এ পর্যন্ত বাংলাদেশে এমকে হানিওয়েলের কোনো লিগ্যাল প্রতিনিধি ছিল না। আর এম হাসান ইলেকট্রিক কোম্পানিকে এ প্রতিনিধি হিসেবে নিয়োজিত করে সঠিক মানের আসল এমকে হানিওয়েল পণ্য বাজারজাত করতে চায় প্রতিষ্ঠানটি।

এম হাসান ইলেকট্রিক কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক জানান, আমাদের প্রতিষ্ঠান এম হাসান ইলেকট্রিক কোম্পানি বাংলাদেশে এমকে হানিওয়েলের এমকাত্র সোল ডিস্ট্রিবিউটর। সম্প্রতি আমাদেরকে এ বিষয়ে নিশ্চিত করেছে কোম্পানিটি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিগগীরই আমরা বাংলাদেশে আমাদের অফিস স্থাপন করে পুরোদমে কার্যক্রম শুরু করবো। একইসঙ্গে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে নকল পণ্য সম্পর্কে সতর্ক করবো।

এছাড়া বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নকল পণ্য বাজারজাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

(এমওএফ/এসএএম/ ২৭ এপ্রিল ২০১৯)