
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, বরিশাল: বরিশালে শেষ হল ÔEntrepreneurship Development Training for ICT Freelance ‘ – আইসিটি ফ্রিল্যান্সাদের জন্য উদ্যোক্তা উন্নয়ন’শীর্ষক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স।
এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প – টেকনিক্যাল এসিসটেন্স টু বিসিক’র আয়োজনে বরিশাল নগরীর এবিসি ফাউন্ডেশন মিলনায়তনে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।
শনিবার বিকেলে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এসএমই ফাউন্ডেশন থেকে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, বুটিকসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত ২৫ জন নারী ফ্রিল্যান্স উদ্যোক্তা এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।
এরআগে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও ময়মনসিংহে ২৫ জন করে নারী ফ্রিল্যান্স উদ্যোক্তাকে এ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হয়। পর্যায়ক্রমে দেশের সবগুলো বিভাগীয় শহরে ২শ জন নারী উদ্যোক্তাকে বিনামূল্যে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেবে প্রিজম প্রকল্প ও এসএমই ফাউন্ডেশন।
(এমএ/এসএএম/ ২৮ এপ্রিল ২০১৯)