Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 05:18
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আরামিট লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় কমেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৮০ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩.৩৮ টাকা।

এদিকে নয় মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭.৫৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২.৪৬ টাকা।

এছাড়া কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪৭.৪০ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৪৭ টাকা।

(এমআইআর/ ২৮ এপ্রিল ২০১৯)