Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 01:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত চার সংসদ সদস্য শপথ নিয়েছেন।

সোমবার বিকেলে তাদের শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথ নেওয়া বিএনপি থেকে নির্বাচিত ৪ সদস্য হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঁইয়া, বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের মোশারফ হোসেন।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির ছয় প্রার্থীর মধ্যে আগেই শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ। শপথ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।  বগুড়া-৪ থেকে নির্বাচিত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো শপথ নেননি।

একাদশ সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ নেওয়ার ক্ষেত্রে সোমবারই শেষ দিন ছিল। অধিবেশন শুরুর পর ৯০ দিনের মধ্যে কেউ শপথ না নিলে ওই আসনে নতুন নির্বাচন আয়োজনের কথা ইসি ইতোমধ্যে জানিয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত গণফোরামের দুজন সুলতান মো, মনসুর আহমেদ ও মোকাব্বির খানও জোটের সিদ্ধান্ত উপেক্ষা করে ইতোমধ্যে শপথ নিয়েছেন। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে দাবি করে শপথ না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছিল বিএনপি ও ঐক্যফ্রন্ট।

(এসএএম/ ২৯ এপ্রিল ২০১৯)